সারাদেশ

ঝিনাইদহে মহাসড়কসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ৯ ডিসেম্বর ২০২৫ , ৬:০২:০২ প্রিন্ট সংস্করণ

 

পরিচ্ছন্ন জেলা গড়া এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়।

জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে এবং স্কাউট সদস্যদের সহযোগিতায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আরাপপুর জামতলা হয়ে আরাপপুর মোড়, পাগলা কানাই সড়ক, চুয়াডাঙ্গা সড়কসহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মহাসড়কের পাশে থাকা কাঠের স্তুপ, বালির স্তূপ, টংঘরসহ বিভিন্ন অস্থায়ী কাঠামো অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনভোগান্তি দূর করা এবং ঝিনাইদহকে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

আরও খবর

Sponsered content