সারাদেশ

ঝিনাইদহে ২৭ জন উপকারভোগীর মাঝে প্রায় ২৬ লাখ টাকার চেক বিতরণ

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ২০ এপ্রিল ২০২৬ , ৪:২২:২৩ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ২৭ জন উপকারভোগীর মাঝে মোট ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপকারভোগী, অসহায় রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বিতরণকৃত সহায়তার মধ্যে চিকিৎসা খাতে ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাস্তবায়নে ৯০ হাজার টাকা, শিক্ষাবৃত্তি হিসেবে ৪৫ হাজার টাকা এবং সিপিপিসি প্রকল্প উন্নয়নে ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, সরকার সমাজের প্রতিটি খাতে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলার অসহায় ও মেধাবী মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তৃণমূল পর্যায়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নে জেলা পরিষদের ভূমিকার কথাও তুলে ধরেন।

আরও খবর

Sponsered content