শিক্ষা ও শিক্ষাঙ্গন

ড. হাসানুল এ. হাসান এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান মনোনীত

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২:৩২:১১ প্রিন্ট সংস্করণ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।

গত বুধবার অনুষ্ঠিত বোর্ডের ২০২তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান ও ইশতিয়াক আবেদীন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

ড. হাসানুল এ. হাসান একজন শিক্ষানুরাগী এবং সফল ব্যবসায়ী । তিনি কেমলুব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক। এ ছাড়া তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। জনাব ইশতিয়াক আবেদীন এআইইউবির ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নবদায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর

Sponsered content