প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১০:০০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ১৪ হাজার ৫৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি ১৩০টি আসনের মধ্যে সব আসন মিলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মইনুল আলম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬১৮ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার তমালিকা পাল রাত সাড়ে ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী ঘোষণা করেন।




















