প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৭:০৮:০৪ প্রিন্ট সংস্করণ
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসারের শুভ জন্মদিন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় পাঠক ফোরামের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাঁকড়া বাজারে পত্রিকার আঞ্চলিক অফিসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার এম. আমিরুল ইসলাম জীবন।
প্রধান অতিথি ছিলেন মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন—
“জাতীয় দৈনিক মতপ্রকাশের অগ্রযাত্রা আরও সুন্দর হোক। সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসার সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নাম। আমি নিজেও একসময় এই পত্রিকায় কাজ করেছি। তিনি অত্যন্ত সুন্দর মনের মানুষ। তার জন্মদিনে হৃদয়ের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন সরকার ও সাংবাদিক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুবায়ের হোসেন অপু, ইমন হোসেন, আব্দুল্লাহ, মাহিম ইসলাম, মুন্না হোসেন, সজল, বিশ্ব দাশ, লিওন হোসেন, সাগর হোসেন, রিয়াদ হোসেন, সঞ্জীত, মুন্না খান, আলামিন, শাওন, মুন, ইমন সরকার, শিহাব, সৌরভ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, কাকন হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আগত অতিথিদের মুখে জন্মদিনের কেক তুলে দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনটির পরিসমাপ্তি ঘটে।




















