সারাদেশ

ধামরাইয়ে গ্রামবাসীর মাদকবিরোধী র‍্যালি

  ধামরাই প্রতিনিধি ৭ আগস্ট ২০২৬ , ৬:২১:১৩ প্রিন্ট সংস্করণ

ঢাকার ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি করেছেন স্থানীয় গ্রামবাসী।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্টনগর জুলকারনাইন জামে মসজিদ কমিটির উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের কুফল তুলে ধরে বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য দেন জুলকারনাইন জামে মসজিদ ও আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, জুলকারনাইন জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম এবং কুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও খবর

Sponsered content