সারাদেশ

নওগাঁর মান্দায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  নওগাঁ প্রতিনিধিঃ ৫ অক্টোবর ২০২৬ , ৯:৫৮:৪৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content