সারাদেশ

নাগেশ্বরীতে অটোরিকশা টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৪:০০:৪৭ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেলা টেক্সি অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার স্থানীয় অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জনাব গোলাম রসুল রাজা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব জনাব আজিজুল হক, যুগ্ম আহবায়ক জনাব আশরাফুল আলম আপেল, ও সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব ওমর ফারুক

সভায় অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের স্বার্থরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জনাব শাহ আলম মিয়া, আহবায়ক, কুড়িগ্রাম জেলা টেক্সি অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন।

আরও খবর

Sponsered content