রাজনীতি

নিজ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত আমির

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৬:০০:৫১ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী আসন ঢাকা-১৫-তে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটায় জনসভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচার শুরু হয়।

সকাল থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিলসহ জনসভাস্থলে আসতে থাকে। দুপুরের আগেই জনসভাস্থল কানায় কানায় ভরে ওঠে। দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। তার আগে ব্যানার ফেস্টুনে যায় আশপাশ।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। জনসভায় উপস্তিত আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান প্রমুখ।

আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উদ্বোধনী বক্তব্য দেন শহিদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। এতে আরও বক্তব্য দেন স্থানীয় জামায়াত নেতা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম।

আরও খবর

Sponsered content