জাতীয়

প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে আমডা বাংলাদেশের জাতীয় অ্যাডভোকেসি সভা

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ৮:২৮:১২ প্রিন্ট সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ রাজধানীতে একটি জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমডা বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক সরদার এ. রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওসার রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক হামিলায়েজ লিজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা) কাজী ইসরাত জাহান এবং অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তাসলিমা ইয়াসমিন।

বিশেষ অতিথির বক্তব্যে হামিলায়েজ লিজা বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সার্বিক সুরক্ষা নিশ্চিতে কেবল একক উদ্যোগই যথেষ্ট নয়। সরকার, বেসরকারি সংস্থা, সিভিল সোসাইটি, পরিবার এবং সমাজকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। অ্যাডভোকেসির মাধ্যমে তাঁদের প্রয়োজন ও মতামত সরকারের নীতিগত পর্যায়ে তুলে ধরে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন, অভিভাবক, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। সভায় প্রতিবন্ধীবান্ধব ভৌত অবকাঠামো (Accessibility) নির্মাণ, সমান সুযোগ সৃষ্টি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা বিধানে অংশীজনদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হ

আরও খবর

Sponsered content