সারাদেশ

ফেনীতে বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি’র শোডাউন

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ২:১১:২৫ প্রিন্ট সংস্করণ

 

ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি’র নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকা থেকে সড়ক পথে নিজ জেলা ফেনীতে প্রবেশের সময় মোহাম্মদ আলী বাজারে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় পতাকা ও ধানের শীষ হাতে নিয়ে হাজারো নেতাকর্মী দত্তসার ও মোহাম্মদ আলী বাজার এলাকায় জড়ো হতে থাকেন।
পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের মহিপাল, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, জেল রোড, কলেজ রোড, রেলগেইট ও সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করা হয়।

শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় অধ্যাপক জয়নাল আবেদীন খোলা গাড়িতে দাঁড়িয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ হাতে নিয়ে শুভেচ্ছা জানান এবং বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “সব বিভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শোভাযাত্রায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content