প্রচ্ছদ

বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪ জন

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৫:৫৩:০৪ প্রিন্ট সংস্করণ

সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ মোট চারজনকে আটক করে।
গত ০৯ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শিবগঞ্জ থানাধীন পৌরসভার শিশু পার্ক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন রুলি বেগম (৩৫),বিথী আক্তার (২৪), সাথী আক্তার (৩৫), আব্দুল আলিম (২৭)।
তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সমাজে শৃঙ্খলা রক্ষা ও অনৈতিক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরও খবর

Sponsered content