বগুড়া জেলা প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ১০:১৯:১০ প্রিন্ট সংস্করণ
বুধবার বগুড়া শহরের ৪ নং ওয়ার্ড জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাসার ছাদ থেকে পড়ে অপর্ণা (২৩) এর মৃ’ত্যু নিয়ে নানা ছলচাতুরি শুরু হয়েছে।
নিহত ব্যক্তির পিতা হিমাংশু চক্রবর্তী কন্যা অপর্ণা । অপর্ণার বুকে ও পায়ে আঘাত পেলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করান।
চিকিৎসারত অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন। মৃ’তদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, নিজ বাড়ির ছাদে ফোনে কথা বলছিলেন, অসতর্কতাবসত ছাঁদ থেকে পড়ে যায়। বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন।
সামিদুল ইসলাম /এমআই














