সারাদেশ

বদরগঞ্জে বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৩২:২০ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের পরিচয় শনাক্তে সিআইডির একটি টিম কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে পরে লাশ বস্তাবন্দী করে ঘটনাস্থলে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন,
“লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content