কৃষি বার্তা

বদরগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

  ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি॥ ১৩ আগস্ট ২০২৫ , ১:৩৪:১৭ প্রিন্ট সংস্করণ


রংপুরের বদরগঞ্জে গাজীপুরের ‘প্রতিদিনের কাগজ’ প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বদরগঞ্জ সম্মিলিত সাংবাদিকরা। এতে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল।

সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের বিভাগীয় ব্যুরো প্রধান বাদশা ওসমানি, ভোরের কাগজের প্রতিনিধি মাহফুজার রহমান, আজকের পত্রিকার আশরাফুল ইসলাম আপন, ভোরের দর্পণ প্রতিনিধি শ্যামল লোহানী, দৈনিক সংবাদ ও করতোয়া প্রতিনিধি রুহুল আমিন সরকার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুজ্জামান মুক্তা, খবরের কাগজ রংপুর প্রতিনিধি সেলিম সরকার, সাপ্তাহিক জাগরণপুর পত্রিকার সম্পাদক আ ন ম ফেরদৌস আলী, দৈনিক দিনকাল প্রতিনিধি মুস্তাফিজার রহমান, আমাদের সময়ের প্রতিনিধি মাহবুব রহমান বিপ্লব, দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রানা, দৈনিক কাল বেলা প্রতিনিধি মাসুদ রানা, নুরন্নবী নুরু (দৈনিক আমাদের মাতৃভূমি বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি), রানা ইসলাম (দৈনিক দাবানল), বি আই বাঁধন (দৈনিক বাংলাদেশ সমাচার), ফারুক হোসেন নয়ন (দৈনিক মত প্রকাশ), সাইদুজ্জামান রিপন (প্রতিদিনের বার্তা), ইশতিয়াক আহমেদ হৃদয় (দৈনিক সরেজমিন), দৈনিক পল্লী বাংলা প্রতিনিধি সবুজ আহমেদ, এম এ সালাম বিশ্বাস (আমার দেশ প্রতিনিধি), শ্যামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, খোলা কাগজের প্রতিনিধি আকাশ রহমান প্রমুখ।

সাংবাদিকরা গাজীপুরে প্রকাশ্যে তুহিনের নির্মম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এছাড়াও তারা দৈনিক আমার দেশের বদরগঞ্জ প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসের বাড়ি-ঘর ভাঙচুর এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনার মূল পরিকল্পনাকারী এলাকার কুখ্যাত ভোলা চোরের ছেলে শাহিন চোর, রুস্তম চোর ও লিমন চোরসহ অন্যদের গ্রেপ্তারের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

সম্মিলিত সাংবাদিক সমাজ দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content