প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ১:৪৩:১২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি॥
রাজশাহীর বসুয়া এলাকায় দীর্ঘদিন জমি সংক্রান্ত মামলা দিয়ে হয়রানি এবং ক্ষমতার দাপট দেখানোর পাশাপাশি সম্প্রতি ফেসবুকে বিএনপির নামে অপপ্রচার করার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) বরেন্দ্র প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী মুক্তার হোসেন। তিনি লিখিত বক্তব্যে জানান, বসুয়া মৌজার দাগ নম্বর ৪৩৫, খতিয়ান নম্বর ২৫০ নং সম্পত্তি দীর্ঘদিন ধরে তিনি ও তার ছোট ভাই সাখাওয়াত হোসেন (সুকতার হোসেন) বসবাস করে আসছেন। সম্প্রতি বাড়ির সামনে বিল্ডিং প্লাস্টার করার সময় মৃত মহসিনের মেয়ে ফিরোজা ও তার বোনরা এসে বাধা দেয় এবং গোপনে ভিডিও ধারণ করে।
মুক্তার হোসেন বলেন, ফিরোজা ও তার পরিবার বিএনপির বিরোধী আওয়ামী লীগের সদস্য এবং তারা আগেও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলো, যেগুলো আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। গত ১১ আগস্ট তিনি বাড়ির ওয়াল প্লাস্টার করার সময় ফিরোজাসহ তিনজন মহিলা তাকে উত্যক্ত করে এবং তিনি বিএনপির ক্ষমতায় কাজ করার কথা বললে ফিরোজা সেটার ভিডিও ফুটেজ থেকে নির্দিষ্ট অংশ বাদ দিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায়।
তিনি উল্লেখ করেন, আসল উদ্দেশ্য ছিলো বিএনপির নামে অপপ্রচার চালানো এবং সামাজিকভাবে তার মর্যাদা হ্রাস করা। ফিরোজা ভিডিও ফুটেজের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে শুধুমাত্র বিএনপির ক্ষমতায় কাজ করার কথাটি প্রকাশ করে, যা তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
মুক্তার হোসেন তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার দাবি করেছেন।
তিনি আরও বলেন, যারা বিরোধী দল বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, তারা নিজেদের রাজনীতির স্বার্থে এ ঘটনা ঘটাচ্ছে এবং তিনি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।





















