সারাদেশ

বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১২:৫৪:০৫ প্রিন্ট সংস্করণ

বরিশালে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে আফিয়া নামে আরও ১৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেই মারা গেছে ২১ শিশু।

আজ শুক্রবার সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।শিশু আফিয়া বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু হানিফের মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শেবাচিমে নতুন করে ৪৮ জন হামের রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৪ জন। বর্তমানে সেখানে ১৭৩ জন চিকিৎসাধীন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ হাজার ১০৪ জন হামের রোগী চিকিৎসা নিয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম বলেন, ‘হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে চার সপ্তাহ সময় লাগে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি।’

আরও খবর

Sponsered content