এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ২৯ জানুয়ারি ২০২৬ , ৭:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বাঁকড়া জোনাব আলী খান মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও বিচিত্রা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, বাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দীন, যুগ্ম সম্পাদক প্রিন্স সুমন, মোজাহরুল ইসলাম, মোহাম্মদ হাদী, সাংবাদিক হাফিজুর রহমান, তারেকুজ্জামান তারেক, শাহাবুদ্দিন, সাহেব আলীসহ অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাবলু।




















