সারাদেশ

মাধবপুরে ট্রাক থেকে ১.৫৫ কোটি টাকার ভারতীয় কসমেটিকস, শাড়ী ও জিরা জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১০:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরে পুরাতন কার্টুনের নিচে লুকিয়ে ট্রাকে পরিবহনকালে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, শাড়ী ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। তল্লাশির সময় চালক মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “জব্দকৃত মালামাল হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। চোরাচালান চক্র শনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

আরও খবর

Sponsered content