অপরাধ

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ১১:০৭:২৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় র‍্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ এর একটি অভিযানিক দল মাধবপুর ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেন। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খড়িয়াল চৌকা গ্রামের হাবিবুর রহমান এর পুত্র কাউছার আলী(২২), একই এলাকার রসুলপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র মো: হোসেন(২৪) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার  নূরুল ইসলাম এর পুত্র ইব্রাহিম মিয়া(২৫)। র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের ও উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content