সারাদেশ

মাধবপুরে ৩৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ৫:০০:২৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় তৈরি ইস্কফ সিরাপ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খায়রুল বশর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স ভান্ডারুয়া ব্রিজ এলাকায় অবস্থান নেন। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে ১০ বোতল ইস্কফ সিরাপ ও ২৩ বোতল বিয়ারসহ মোট ৩৩ বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
আটককৃত আবিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলা সরবরাহ করছিল।

স্থানীয় সূত্র জানায়, ভান্ডারুয়া ব্রিজ এলাকা দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। পুলিশি এসব অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে দাবি স্থানীয়দের।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,”আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

আরও খবর

Sponsered content