প্রচ্ছদ » সারাদেশ » মাধবপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার
মাধবপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ৮:২৬:২৬প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শাকিল মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোরে মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল মিয়া উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার বাসিন্দা এবং মো. ধনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ২০২২ সালে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত শাকিল মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও জানান, রায়ের পর থেকে শাকিল মিয়া পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।