প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ৮:৪২:৩০ প্রিন্ট সংস্করণ
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে “সুরের খেয়া’য় হাজার বছর” শীর্ষক এক মনোমুগ্ধকর সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) বিকেল ৫টায় মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধস্থ (বিরুলিয়া) প্রিয়াঙ্কা শুটিং জোনে এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগীত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নান্দনিক দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত এবং সুরের মূর্ছনায় ভরা আধুনিক গান পরিবেশন করেন।
উক্ত সঙ্গীত সম্মিলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মোঃ মাসুদ।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।















