প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৯:০০:৪৬ প্রিন্ট সংস্করণ
বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এতে তিনি দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে তারেক রহমানকে কাজ করবেন বলে আশাবাদ জানান।
বৃহস্পতিবার জিএম কাদেরের শুভেচ্ছা বার্তার বক্তব্য তুলে ধরা গণমাধ্যমে বিজ্ঞপ্তি তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য এক বিজ্ঞপ্তি পাঠান।
এতে বলা হয়েছে, তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।
তারেক রহমানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনাও করেছেন তিনি।




















