সারাদেশ

লাকসামে বিএনপি প্রার্থী আবুল কালামের সমর্থনে উঠান বৈঠক

  লাকসাম প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১২:৫৮:০৮ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম–এর সমর্থনে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের চরবাড়িয়া গ্রামে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম। তিনি বক্তব্যে জনগণের অধিকার নিশ্চিতকরণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।

উঠান বৈঠকে নারী-পুরুষের বিপুল উপস্থিতি এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধির ইঙ্গিত দেয়। বক্তারা বলেন, পরিবর্তনের সময় এসেছে এবং ধানের শীষে ভোট দিয়ে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও সাধারণ জনগণ প্রার্থীকে সমর্থন জানিয়ে উঠান বৈঠকটিকে উৎসবমুখর করে তোলেন।

আরও খবর

Sponsered content