প্রচ্ছদ

সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও মৌন মিছিল

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১০ আগস্ট ২০২৫ , ১:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

FS

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এম আর রাসেল।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব সাংবাদিক শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, সাকিবুল হাসান লাবু, সাংবাদিক সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, মর্নিং বেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর রহমান লিটন, রেল আব্দুল্লাহ, জাহান লিমন প্রমুখ।

বক্তারা সাংবাদিক হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সারাদেশে সাংবাদিকদের ওপর হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে পোস্ট অফিস মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়।

আরও খবর

Sponsered content