সারাদেশ

সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২৯ মে ২০২৬ , ৯:২৮:৩৩ প্রিন্ট সংস্করণ

 

উৎসাহ-উদ্দীপনা ও সুসজ্জিত আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক্স ক্যাডেট সার্জেন্ট ও সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, সুন্দরবন রেজিমেন্ট খুলনা ২১ ব্যাটালিয়নের কমান্ডার মেজর মো. ইছাহক আলী, সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসির প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মো. ছানোয়ার হোসেন এবং তুফান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্স ক্যাডেট আন্ডার অফিসার মুস

আরও খবর

Sponsered content