প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৪:২২:৩৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সমর্থকদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় নির্বাচনী এলাকার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, প্রবীণ শিক্ষক পুলীন বিহারী দাস, দিরাই উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল কুদ্দুছ, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা রানী পালসহ আট দলীয় জোটের নেতারা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে শিশির মনির স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই দিরাই-শাল্লায় একটা ফ্রি ফেয়ার এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলের অংশগ্রহণে একটা অবাদ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমার বিশ্বাস। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। প্রশাসন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সর্বাদা সচেষ্ট থাকে। কারো মনে যেন কোনো ভয়ভীতি না থাকে, নির্বাচনে সেই পরিবেশ প্রশাসনকে সৃষ্টি করতে হবে।’














