জাতীয়

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৪:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৪১ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮৮৫ জনে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। আর ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।

আরও খবর

Sponsered content