নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩১:৪৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আমীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে সাজিদ মিয়াকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করে।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”




















