সারাদেশ

তিতাসের প্রকৌশলী সাজেদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৭:১৭:৩৯ প্রিন্ট সংস্করণ

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নরসিংদী আঞ্চলিক বিভাগের কর্মকর্তা প্রকৌশলী আবুল হাসনাত মোঃ সাজেদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।

গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা–সিলেট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিতাসের নরসিংদী আঞ্চলিক বিক্রয় বিভাগের সহকারী প্রকৌশলী আবুল হাসনাত মোঃ সাজেদুর রহমান গ্রামের বাড়ি পাবনায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও খবর

Sponsered content