মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া): ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪৭:০০ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে সিদ কেটে এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে থাকা ৫টি গরু নেই। গোয়ালঘরের জানালার নিচে সিদ কাটা অবস্থায় পাওয়া যায়। চোরেরা ওই পথ দিয়েই প্রবেশ করে গরুগুলো নিয়ে গেছে। চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “চুরির খবর শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। চুরি যাওয়া গরু উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”




















