অপরাধ

হবিগঞ্জ সীমান্তে এক কোটি টাকার ভারতীয় পণ্যসহ গাঁজা ও মদ জব্দ, তিনটি যানবাহন আটক

  নাহিদ মিয়া , মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৪:০৬:২১ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত একাধিক চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য, গাঁজা, মদ, বিয়ার ও যানবাহন জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ২ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সাতছড়ি-তেলিয়াপাড়া পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৬৪ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করে। চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

একই এলাকায় আরও দুটি পৃথক অভিযানে ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বল ও একটি পিকআপসহ ৩১ লাখ ২৯ হাজার ৮৪০ টাকার পণ্য উদ্ধার করা হয়।

এছাড়া, ৩ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট এলাকায় সিন্দুরখান বিওপির টহল দল ২ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় বাসমতি চাল এবং চারটি বাইসাইকেল আটক করে। অপরদিকে, সাতছড়ি বিওপির টহল দল পৃথক অভিযানে ১০০ কেজি গাঁজা, এক বোতল মদ ও ছয় বোতল বিয়ার জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান দমন আমাদের অন্যতম অঙ্গীকার। আমাদের টহল দল নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করছে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ হবিগঞ্জ কাস্টমস অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content