প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৯:০২:০৬ প্রিন্ট সংস্করণ
গত বছরের ৫ আগষ্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা থেকেলুট হওয়া শর্টগানগুলোর মধ্যে একটি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্থানীয়দের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। এটি পুলিশেরই অস্ত্র। ২০২৪ সালের ৫ আগষ্ট থানায় লুটপাট চালানোর সময় অস্ত্রটি লুট হয়েছিল।




















