মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৫:৫২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ জেলা অটোরিকশা–অটোটেম্পু, মিশুক–বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন (গভ. রেজি: চট্ট-২৮০৫) মাধবপুর উপজেলা উপ-কমিটির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মো. জসিম উদ্দিন চৌধুরী সভাপতি এবং মো. হাসান মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। রাত ১টার দিকে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোহাম্মদ ফরিদুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন—
সিনিয়র সহসভাপতি: সেলিম মিয়া
সহসভাপতি: হামিদ আলী পাঠান
যুগ্ম সাধারণ সম্পাদক: রুবেল মিয়া
সাংগঠনিক সম্পাদক: হেলাল উদ্দিন
অর্থ সম্পাদক: ইউসুফ মিয়া
প্রচার সম্পাদক: আউয়াল মিয়া
শ্রমিক কল্যাণ সম্পাদক: আলমগীর মিয়া
দপ্তর সম্পাদক: শামসু মিয়া
মোট ১৫টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালিকাভুক্ত ৩ হাজার ৮৮৬ ভোটারের মধ্যে ২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক।




















