মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ ২০ ডিসেম্বর ২০২৫ , ৯:১৩:০৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতারা।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, আগামী দিনে গণআন্দোলনে যুবসমাজ অগ্রণী ভূমিকা রাখবে।




















