জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা স্থগিত

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৭:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ

অনকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তাজনিত কারণেভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়ার পর্যন্ত সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে । এরই মধ্যে সেখানকার হাইকমিশন ভবনের সামনে ওই নোটশ টানিয়ে দেওয়া হয়েছে। এতে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে, শনিবার রাতে রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল। সেখানে প্রায় আধঘণ্টা অবস্থান করে বাংলাদেশিদের ভারত ছাড়ার স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। এছাড়াও রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম স্থগিতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন , দিল্লির কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থীদের ঢুকতে পারার কথা নয়। এটা অপ্রত্যাশিত। এ ঘটনার পর দিল্লিতে হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তা নিয়ে চিন্তিত।

আরও খবর

Sponsered content