সারাদেশ

ফেনী সাংবাদিক ইউনিটির ২০২৬–২৭ সেশনের কমিটি গঠন

  জাহিদ হাসান চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি ॥ ৬ জানুয়ারি ২০২৬ , ৭:৪৪:৩৩ প্রিন্ট সংস্করণ

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটির ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এম শরীফ ভূঞা (দৈনিক ঢাকা টাইমস/আজকের সময়) সভাপতি এবং পিনু শিকদার (চ্যানেল এস/দৈনিক সময়ের আলো) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান উল্যাহ (চ্যানেল এস) ও জিয়াউর রহমান হায়দার (সাপ্তাহিক ফেনীর ডাক)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফখরুল ইসলাম (গ্রিন টিভি/নয়াকাল) এবং মিজানুর রহমান রাজু (দৈনিক তরুণ কণ্ঠ)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুব (দৈনিক সচিত্র) ও ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়)। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন পাঠান (সাপ্তাহিক স্বদেশ পত্র)। তথ্য সম্পাদক হিসেবে এটিএম আতিকুল ইসলাম বাদল (দৈনিক বাংলাদেশ সমাচার), প্রচার সম্পাদক হিসেবে আবদুল আজিজ সায়েম (দৈনিক নিখাদ খবর) এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. ওমর ফারুক শাকিল (দৈনিক সচিত্র নোয়াখালী) নির্বাচিত হন।

সহ-দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম সোহাগ (দৈনিক সময় সংবাদ), প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. কামরুজ্জামান সুমন (দৈনিক চিত্র), ধর্ম বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী (দৈনিক মতপ্রকাশ) এবং সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আলম মিঠু (দৈনিক সমসাময়িক প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম মাসুম বিল্লাহ (সাপ্তাহিক ফেনী সংবাদ/ফ্লাশ বাংলা), মু. ইকবাল চৌধুরী (মাসিক শব্দ), জাহিদুল ইসলাম (সাইবার বার্তা), ইকবাল আহমেদ চৌধুরী (দৈনিক নোয়াখালী ওয়েব), মো. আলা উদ্দিন লিংকন (দৈনিক সরেজমিন বার্তা) এবং হাবিবুর রহমান চৌধুরী (আলোকিত বার্তা)।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content