মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) ৬ জুন ২০২৬ , ১:৩৭:২৪ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং সাংবাদিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং পেশাগত উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় ফজলুল কাদের চৌধুরী সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গণমাধ্যমকে জনস্বার্থে কাজ করতে হবে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ফজলুল কাদের চৌধুরী টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
সাক্ষাৎকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকতার পেশাগত উন্নয়ন ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করা হয়।




















