সারাদেশ

মেহেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা

  মেহেরপুর প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৩:৩৮:১৫ প্রিন্ট সংস্করণ

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা।

অভিযানকালে এসবিআর ব্রিকস (স্বত্বাধিকারী রফিকুল হালসনা) এবং এমইউএস ব্রিকস (স্বত্বাধিকারী ইলিয়াস বিশ্বাস) নামে দুটি ইটভাটায় অবৈধভাবে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের সত্যতা পাওয়া যায়।

এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৬/১৬ ধারায় উক্ত দুই ইটভাটাকে পৃথকভাবে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content