সারাদেশ

নেত্রকোণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  সোহেল খান দূর্জয়, নেত্রকোণা: ১৯ জানুয়ারি ২০২৬ , ৮:৫০:৪৭ প্রিন্ট সংস্করণ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত এক মতবিনিময় সভা সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মালেক, লেফটেন্যান্ট কর্নেল নাজমুল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোণা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, “গণভোটের পক্ষে প্রচারণা চালানো বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই গণভোটের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।”

সভায় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

আরও খবর

Sponsered content