সারাদেশ

শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা, ধানের শীষের পক্ষে ভোট চাইলেন নুরুজ্জামান লিটন

  এম.আমিরুল ইসলাম জীবন,স্টাফ রিপোর্টার ২৬ জানুয়ারি ২০২৬ , ৯:২১:২৭ প্রিন্ট সংস্করণ

 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যশোর–৮৫/১ আসনের অন্তর্গত শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের পাকশী ইউনিয়ন মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় সভাপতিত্ব করেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান এবং সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content