মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী কলেজিয়েট স্কুলে ৪১তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
কাজলী কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি, কাজলী কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নওয়াব আলী, পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র এবং আবদুল হাই পবন মল্লিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন দৌড়, ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।




















