এসএম অপু, মানিকগঞ্জ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জের বহলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সমাজসেবক মোঃ মনোয়ার হোসেন মৃধা-এর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন বিএনপি-এর সহ-সভাপতি শেখ মোতালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রহমান মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর দেওয়ান, বলড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন এবং বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনার হোসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক নৃত্য ও অভিনয় অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।














