সারাদেশ

মাধবপুরে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)–এর অভিযানে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। ভোর চারটার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকভর্তি তরমুজের নিচে কৌশলে লুকানো ভারতীয় জিরার বস্তা উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত জিরা ও তরমুজ দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও খবর

Sponsered content