সারাদেশ

সাতক্ষীরায় বস্ত্র ব্যবসায়ীর বাড়ি থেকে কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বরুণ ব্যানার্জী , সাতক্ষীরা ১৮ মার্চ ২০২৬ , ১:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায়  বস্ত্র ব্যবসায়ীর বাসভবন থেকে মো: আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে শহরের ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক মোঃ আশরাফুজ্জামানের বাসভবনে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক কলারোয়া
উপজেলার চন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামবাহাদুরপুর গ্রামের মৃত শামসুদ্দিন মোল্যার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘ ২৫ বছর ধরে ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক মোঃ আশরাফুজ্জামানের বাড়িতে কেয়ারটেকার
হিসেবে  কাজ করে আসছিলেন। বাড়ির মালিক জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। আজ সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক এসএম ইব্রাহিম মোল্লা জানান,একটি কক্ষ থেকে ফাল্গুনী বস্ত্রালয়ের মালিক মোঃ আশরাফুজ্জামানের বাড়ি থেকে  গলায় গামছা পেচানো অবস্থায় একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও খবর

Sponsered content