সারাদেশ

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’র জন্য দীর্ঘ লাইন

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ১২:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার এই দুই দিনের মধ্যে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ করার নির্দেশনা দিওয়া হয়েছে। এতে করে জেলা প্রশাসক কার্যালয়ে চালকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দেখা গেছে, সোমবার সকাল ৯টা থেকেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে চার উপজেলার শত শত চালক বৈধ কাগজপত্রের ফটোকপি জমা দিতে এসে পড়েছেন ভোগান্তিতে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করলেও কখন কার্ড হাতে পাবেন তা জানেন না তারা। আবার আজ কার্ড পাবেন কি না-তা নিয়েও নেই কোনো স্পষ্ট তথ্য।

চালকদের দাবি, নিজ নিজ উপজেলায় আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ কমতো অনেকটাই।

জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পেট্রল পাম্পে তেল দেওয়া হবে। তবে ডিজেলের জন্য শিথিল করা হয়েছে ফুয়েল কার্ড।

ইতোমধ্যেই তেলের কৃত্রিম সংকট দূর করার লক্ষ্যে জেলার প্রতিটা তেল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।

আরও খবর

Sponsered content