সারাদেশ

সাতক্ষীরায় ট্রলির চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

  সাতক্ষীরা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ৩:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর এলাকায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর সানা পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওমর ফারুক (৩)। সে একই এলাকার সারাফাত গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সানা পাড়া এলাকায় বাড়ির পাশের রাস্তায় খেলছিল শিশুটি। এ সময় বেপরোয়া গতির একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content