সারাদেশ

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা, শুরু নববর্ষ ১৪৩৩ উদযাপন

  সাতক্ষীরা প্রতিনিধি: ১৪ এপ্রিল ২০২৬ , ৯:২১:৩৫ প্রিন্ট সংস্করণ


উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পার্কে বর্তমানে বৈশাখী উদ্যোক্তা মেলা চলছে। এতে প্রায় ৫০টি স্টলে উদ্যোক্তারা বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন। সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এবং বিসিকের উপ-ব্যবস্থাপক গৌরব দাস।

উদ্বোধনের পর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ আনন্দঘন আয়োজনে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও খবর

Sponsered content