সারাদেশ

‎বিরামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৭ মে ২০২৬ , ৫:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। একইসঙ্গে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে কৃষি অফিস চত্বরে কয়েকটি স্টলের মাধ্যমে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন। এছাড়াও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিঞা, উপজেলা সমবায় অফিসার রাকিবুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্যরা।

কংগ্রেসে উপজেলার প্রান্তিক ও বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক ও সমৃদ্ধ কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর

Sponsered content